
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়েছেন।
তাঁর শরীরে জ্বর অনুভুত হলে সোমবার বিকেলে শেখ রাসেল জাতীয় গ্যাষ্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার শরির থেকে করোনা পরিক্ষার জন্য নমুনা দেয়া হলে ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় রিপোর্টে আসে করোনা পজেটিভ। তাঁর ব্যক্তিগত এপিএস ইমাম হোসেন সোহেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি সুস্থতার জন্য শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সকল নাগরিকের কাছে দোয়া চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.