
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর কমিটি পুনর্গঠন এর লক্ষে ১৬ জুন মঙ্গলবার সন্ধা ৭টায় ফোরাম এর নির্বাহী দায়িত্বশীলদের নিয়ে 'গঙঅঋ দায়িত্বশীল' মেসেঞ্জার গ্রুপে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি এহসান জাকারিয়া, মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, সহ-সেক্রেটারি শাহ মোহাম্মদ মিসবাহ, মুস্তাকিম আল মুন্তাজ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম।
সভায় কমিটি পুনর্গঠনসহ বিবিধ অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল। দেশে লকডাউন থাকার কারণে ফোরাম এর কমিটি মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর মেসেঞ্জার গ্রুপে অ্যাপস/ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনলাইন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
১৮ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলা শাখার নির্বাহী দায়িত্বশীলদের নিয়ে অনলাইনে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে। ১৮ জুন রাত ৮.৩০টায় মেসেঞ্জার গ্রুপে সবাইককে অংশগ্রহণ করে সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করার আহবান জানিয়েছেন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান।
মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনলাইনের বার্ষিক সাধারণ সভাটি সফল হয়ে উঠুক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.