
তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রীন কালাপুর সামাজিক সংগঠনের উদ্যোগে দুইটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের মাঝে যাতায়াত বাহন বাই সাইকেল ও রোদ বৃষ্টিতে ব্যবহার করার জন্য ছাতা উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
মানুষের জন্যই মানুষ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার ১৭ জুন দুপুরে গ্রীন কালাপুরের শুভাকাক্সক্ষী আমেরিকান প্রবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) অর্থায়নে এসব বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন গ্রীন কালাপুর এর আহ্বায়ক জাকারিয়া আহমেদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, গ্রীণ কালাপুরের সদস্য সাদরোল ইসলাম রিপন, ইমরান আহমেদসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গরা।
গ্রীণ কালাপুরের সদস্য সচিব দেলোয়ার হোসেন জানান, বাড়ি থেকে প্রায় ২মাইল দূরে পায়ে হেটে এসে তারা নামাজ পড়ান ও আজান দেন। তাদের এই দুর্ভোগ লাঘবের জন্য বাই সাইকেল ও বৃষ্টির জন্য ছাতা উপহার দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.