
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে দায়ের করা মামলায় সিরাজু মমুনিরা, দিদার, কিশোর, মোস্তাক, কাজলসহ আটক কৃতদের অবিলম্বে মুক্তি চেয়েমান ববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত নাগরিক সমাজ।
১৮ জুন বৃহস্পতিবার দুপুরে জেলার শ্রীমঙ্গল চৌমুহনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্মিলিত নাগনাগরিক সমাজের সংগঠক প্রীতম দাশের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এস কে দাশ সুমন, এডভোকেট আবুল হাসান, সিলেট টুডের প্রতিনিধি হৃদয় দাশশুভ, ছাত্র ইউনিয়নের জাভেদ ভুইয়াসহ অন্যরা।
সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দিদার, মোস্তাক, কাজল ও কিশোরসহ সবার মুক্তির দাবি জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.