
স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন সহ গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালায়।
২৩ জুন মঙ্গলবার মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন বড়াইল এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক মোঃ আমিনুল ইসলাম (৩৪), পিতা- মৃত মোছাদ্দর আলী, সাং- বড়াইল,থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার‘কে গ্রেফতার করে তার হেফাজত হতে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে। উল্লিখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিকে মৌলভীবাজার জেলা বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.