
স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন সহ সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালায়।
৩০ জুন মঙ্গলবার মৌলভীবাজার জেলার জুড়ি থানাধীন হরিরামপুর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক সাজু মিয়া (২৫), পিতা- তাজিম উদ্দিন, সাং- দক্ষিণ মুছেগুল, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার’কে গ্রেফতার করে তার হেফাজত হতে ১৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ১টি উদ্ধার ও জব্দ করে। উলি¬খিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ আসামিকে মৌলভীবাজার জেলা জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.