স্টাফ রিপোর্টার॥ “জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এ প্রতিপাদ্যকে ধারণ করে মৌলভীবাজারে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

২০ জুলাই বুধবার সকালে শহরের পৌরসভা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ সহ মৎস্য কর্মকর্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.