
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিজিবি’ রোডস্থ দীপশিখা প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল এর জনমিলন কেন্দ্রে তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার আলোচনা সভা সম্পন্ন।
শুক্রবার ৩ জুলাই বিকেলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গল উপজেলা শাখার টিম প্রধান নূর আলম নুরু এর সভাপতিত্বে ও সরকারি টিম সমন্বয়কারী কে এস এম আরিফুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, জেলার টিম সমন্বয়কারী সুমন আহমেদ, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর সভাপতি মাহমুদুল হাসান মামুন, শ্রীমঙ্গল পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকির হোসেন টিপু, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর অর্থ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া ও জেলার সিনিয়র সদস্যবৃন্দ প্রমুখ।
উক্ত সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে উক্ত সভায় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কমিটির দায়িত্বশীলদের উপস্থিতিতে ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত কে তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.