
স্টাফ রিপোর্টার: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি সোমেন মজুমদার সহ একটি আভিযানিক দল অভিযান চালায়। ৬ জুলাই সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন পূর্বাশা এলাকা হতে ৬০ লিটার তৈরি দেশীয় চোলাই মদ উদ্ধার ও জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক নিতাই তাতী (৩৭), পিতা- অনিল তাতী, সাং- ভূরভুরিয়া চা বাগান, থানা শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার ’কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.