স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবিযান চালায়।
৭ জুলাই মঙ্গলবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের জানাউড়া এলাকা হতে ৩৯০ ইয়াবা ও ১টি মোটর সাইকেল উদ্ধার ও জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক জাহির মিয়া (২৪), পিতা- জহুর আলী, সাং-মাজদীপাহাড়, থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.