স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে একটি আভিযানিক দলঅভিযান চালায়।
১২ জুলাই রবিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কলেজ রোড এলাকা থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার ও জব্দ করে পেশাদার চোলাইমদ ব্যবসায়ী জনৈক মো. আবুল হাশেম (৫৫), পিতা- মৃত নজমুদ্দিন, সাং- ভান্ডারী, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার ’কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.