
স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার ১৮ জুলাই মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট রোড চৌমুহনা, ষ্টেশন রোড, বাগান রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, বেকারীর খাদ্য পণ্যের প্যাকেটের গাঁয়ে অগ্রিম উৎপাদন তারিখ অর্থাৎ আজ জুলাই মাসের ১৮ তারিখ হলেও উৎপাদন তারিখ জুলাই ২০ লেখা, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য দ্রব্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কালিঘাট রোডে অবস্থিত সুরুচি বেকারীকে ১০ হাজার টাকা, তানভীর ষ্টোরকে ২ হাজার টাকা, আকিঞ্চান ফার্মেসীকে ৫ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত তারেক ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.