
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শহরতলীর মিশন রোডের একটি মসজিদের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৯ জুলাই রোববার দুপুরে এই ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. শাকিল আহমেদ (২২) সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে শ্রীমঙ্গলের মাশাআল্লাহ ষ্টোরের মালিক ও শ্রীমঙ্গল পৌর যুবলীগ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মানিক আহমদের ছোট ভাই।
শহরের মিশন রোড এলাকার আলাবক্স মসজিদের পুকুরে ডুবে এই যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় বাদ এশা জানাজার নামাজ শেষে শহরের কলেজ সড়কের কবরস্থানে দাফন করা হবে তাকে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত যুবকের বাসার পাশে সোনা মিয়া সড়কের আলাবক্স মসজিদের পুকুরে সাতার শেখার জন্য গিয়েছিলো সে সাতার শেখার এক পর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় পুকুরের মাঝামাঝি স্থানে হঠাৎ করে ডুবে যায় সে পরে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা মিলে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ, আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যুবকের লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছেন তার পরিবার,পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে তাই পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করা হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.