
তোফায়েল পাপ্পু॥ বাংলাদেশ কৃষি ব্যাংক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর সময়কালীন দেশব্যাপী ৫ হাজার কোটি টাকা কৃষিখাতে ৪% সুদে লোন প্রাপ্তি নিয়ে অভিযোগ তুলেছেন তাবাসসুম জাহান রুবা নামে এক নারী উদ্যোক্তা।
লিখিত অভিযোগে তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার ম্যানেজার ফয়জুর রহমান শ্রীমঙ্গল শাখায় যোগদানের পর হতেই বিভিন্ন সময় গ্রাহকদের সাথে বিমাতাসুলভ আচরণ করে আসছেন।
অভিযোগকারী তাবাসসুম জাহান রুবা,স্বামী শেখ মোঃ আলমগীর হোসেন। দু’বছর হলো এমবিএ পাশ করার পর দেশে কোথাও কোন চাকুরী না পাওয়ায় সে তার নিজস্ব উদ্যোগে ও তার স্বামীর সহযোগিতায় তাদের ভূমিতে লেবু, আনারস, পেপে, কলা, মরিচ, মালটা বাগান এবং মৎস ও গরুর খামার প্রতিষ্টা করে এতে এলাকার অনেক মহিলা পুরুষ কাজ করে তাদের বেকারত্ব ঘুচিয়েছে।
বিগত ১২ই এপ্রিল প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর সময়কালীন দেশব্যাপী ৫ হাজার কোটি টাকা কৃষিখাতে ৪% সুদে বিতরণে নির্দেশনা প্রদান করেন। সে মতে শ্রীমঙ্গলস্থ মৎস অফিস ও কৃষি হতে তিনি ঋন প্রদানের জন্য চিঠি দেন।
এব্যাপারে স্থানীয় কৃষি ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ১০% অতিরিক্ত খরচ লাগবে ইহা অলিখিত রাষ্ট্রীয় স্বীকৃতি। নারী উদ্যোক্তা তিনি তার বাগান/খামার/দোকান পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। কিন্ত দীর্ঘ ২ মাস অতিবাহিত হলেও আজ কাল করে ম্যানেজার যাননি। পরবর্তীতে ৫% টাকা জমা দেওয়ার কথা বলে তিনি আর কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
পরবর্তীতে ব্যাংক ম্যানেজার আইনের কাগজ দেখিয়ে বলেন ২ লক্ষ টাকা পর্যন্ত আপনাকে আপনার খামারের অনুকুলে দেওয়া যাইবে। এরই মধ্যে বিগত ২৯/৬/২০২০ইং তার বাসায় ব্যাংকের ওয়াকিল নামের এক কর্মকর্তা এসে ১০ লক্ষ টাকা প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে কাগজপত্র নেন। আমার যে নিজস্ব সম্পত্তি আছে যা ১০ লক্ষ টাকা ঋণ প্রাপ্তিতে যথেষ্ট জামানত বলে প্রতীয়মান হয়।
প্রধানমন্ত্রী মহিলা উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়ার নির্দেশনা থাকলেও ম্যানেজারের বিমাতাসুলভ আচরণে আমাকে হতভম্ব করেছে। তার কার্যকলাপে প্রতীয়মান হয় যে, সে দীর্ঘদিন যাবৎ এ ধরনের দুর্নীতি করে আসছে। এতে সরকারেরও দুর্নাম হচ্ছে।
আমি আমার খামারটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ সহ নারী উদ্যোক্তা হিসেবে আমার খামারের অনুকুলে ঋণ প্রদান সহ দুর্নীতিবাজ ম্যানেজারগংদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করছি।
এব্যপারে কৃষি ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার ম্যানেজার ফয়জুর রহমান জানান, ঋণ দেয়ার জন্য ব্যংকের যে নিয়ম কানুন আছে সে অনুযায়ী তাবাসসুম জাহান রুবার খামারের অনুকুলে ২ লক্ষ টাকা দেয়া যাবে। নিয়মের বাহিরে এর বেশী টাকা কিভাবে দেয়া সম্ভব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.