জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা “কিশোরীদের জন্য বিনিয়োগ : প্রজন্মের সুরক্ষা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই বৃহস্পাতিবার ১১ টায় বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন আহমদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহি উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ বাংলা সোস্যাল বিজনেস লিমিটেড এর চেয়ারম্যান মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী নিউজের নিবার্হী সম্পাদক আল আমিন আহমদ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আব্দুল মুহিত, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা জোৎসা বেগম, সুফিয়া বেগম, রুপালী দাস, শুকলা রানী চন্দ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.