
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গল সাতগাও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগানের একটি সেকশনে চা গাছের নিচে এক কৃষকের মৃত দেহ পাওয়া গেছে বলে জানান শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
নিহত কৃষকের নাম নুরুল ইসলাম (৫০)। তিনি পাশবর্তী সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে।
নিহতের ভাই আবুল মিয়া জানান, তার ভাই গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরেনি। ২৪ জুলাই শুক্রবার সকালে আমরইল ছড়া চা বাগানের ৩ নং সেকশনে মৃত মানুষ পড়ে আছে এমন খবর পেয়ে লাশ দেখতে এসে দেখেন তার ভাই এর লাশ।
তিনি জানান, শেষ রাতেও বৃষ্টি হয়েছে। লাশের পুরো শরীরের কাপর শুকনো। তার ধারনা তাকে কোথাও মেরে ভোরবেলা এখানে ফেলে গেছে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.