শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অংশগ্রহণে করোনাকালীন সংকটে স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টায় শ্রীমঙ্গলে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল এর আয়োজনে সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
করোনাকালীন স্বাস্থ্যসেবায় চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী।
স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু, সেবাগ্রহিতাদের মধ্যে বক্তব্য রাখেন এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার অফিসার মো. আল-আমিন, ইটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজতশুভ্র চক্রবর্তী, স্বজন সদস্য ও সংস্কতিকর্মী দেলোয়ার মামুন ও নিতেশ সূত্রধর।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য আবু সিদ্দিক মো. মুসা, মেডিক্যাল অফিসার ও সদস্য, করোনা রেপিড রেসপন্স টিম ডা. মোঃ সাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল এর এমও ডা. আবু নাহিদ, সনাক সহ সভাপতি জলি পাল, সহ সভাপতি বদরুল আলম, তথ্য কর্মকর্তা আনোয়ার গাজী, স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজ এবং ইয়েস গ্রুপের সদস্যগণ। অনুষ্ঠানটি কারিগরী সহযোগিতায় ছিলেন টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.