
আব্দুর রব॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধার সন্তান মাহবুব আলম রওশন ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের জড়িয়ে ফেইসবুকের দুইটি আইডি থেকে মানহানিকর নানা অশালিন মন্তব্য ও হুমকি-ধমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে এব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সংশ্লিষ্ট আইডিগুলোর বিরুদ্ধে মাহবুব আলম রওশন জুড়ী থানায় জিডি করেছেন (জিডি নং-১১৭২)।
জিডি সুত্রে জানা গেছে, গত কয়েক দিন থেকে ফুলতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধার সন্তান মাহবুব আলম রওশন ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের জড়িয়ে ÔRahet Fateh Ali KhanÕ এবং ‘সত্য প্রকাশ’ নামক দুইটি ফেইসবুক আইডি থেকে মানহানিকর বিভিন্ন অশালিন মন্তব্য, কটুক্তি ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে। ভবিষ্যতে বড়ধরণের ক্ষতির আশংকায় ইউপি মেম্বার মাহবুব আলম রওশন শুক্রবার বিকেলে এব্যাপারে থানায় সাধারণ ডায়রি করেছেন।
জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জিডির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি থানার একজন পুলিশ আফিসারকে দায়িত্ব দিয়েছেন। তিনি অভিযুক্ত আইডি ব্যবহারকারীদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.