বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা জাসদের আয়োজনে মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কামান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। ২১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া পাবলিক লাইব্রেরীতে উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি জাকির হোসেন খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহ-সভাপতি আশীষ কুমার ধর, সহ-সভাপতি আব্দুল গফফার কায়ছল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক আলগীর আলম শাহান, পৌর জাসদের সাধারণ সম্পাদক শফিক মিয়া আফিয়ান, উপজেলা জাসদের সহ-সাধারণ সম্পাদক আহমদ প্রিন্স ইসাক প্রমূখ। সভার পূর্বে শহরে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.