
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি'র পক্ষ থেকে শহর ও শহরতলীর সকল মসজিদে করোনা আক্রান্ত দেশের সব রোগীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ আগস্ট বাদ জুমা শ্রীমঙ্গল শহর ও শহরতলীর সকল মসজিদে বাংলাদেশের করোনা আক্রান্তদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পড়ানো হয়।
এছাড়াও এখন পর্যন্ত দেশে যারা আক্রান্ত হয়ে পুনরায় সুস্থ হয়েছেন সেজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়। যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্যও মসজিদে করা হয়েছে বিশেষ মোনাজাত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি তিনি নিজেও করোনায় আক্রান্ত ছিলেন। ডাক্তারদের পরামর্শ ও নিজের ব্যক্তি সচেতনতায় ৭০ বয়সে তিনি করোনা জয় করেন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন ও সাংগঠনিক সম্পাদক মো. ছালিক আহমেদ এর তত্ত্বাবধানে মিলাদ শেষে সকল মসজিদে দেয়া হয়েছে তবারোক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.