কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ও পেশার মানোন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত অনলাইন জার্নালিষ্ট সোস্যাল সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে ২৩ জুলাই শনিবার কুলাউড়া পাবলিক লাইব্রেরীতে সোসাইটির চেয়ারম্যান ও ডেইলী বিডি নিউজ ডট নেটের সম্পাদক ফারহানা বেগম হেনার সভাপতিত্বে এবং এইবেলা ডট কমের জেলা প্রতিনিধি সোসাইটির দপ্তর সম্পাদক নয়ন লাল দেবের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চ্যানেল এবিএস ডট কমের প্রধান সম্পাদক সোসাইটির মহাসচিব ইউসুফ আহমদ ইমন, সাংগঠনিক সম্পাদক ও আমার কুলাউড়ার সহ-সম্পাদক বেলাল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক রিজওয়ানা মাহজাবিন মৌমিতা, জনতার নিঃশ্বাস পত্রিকার প্রতিনিধি শাকিল সিদ্দিকী খালেদ প্রমুখ। এছাড়াও সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুডে নিউজ ডটকমের প্রতিনিধি মুকিম আহমদ চৌধুরী, সংলাপের সংবাদদাতা হাবিবুর রহমান সুজন ও জনতার নিঃশ্বাস পত্রিকার জুড়ী কলেজ প্রতিনিধি আয়শা বেগম। সভায় সর্ব সম্মতিক্রমে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.