
সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯৯৯-এ কল করে একটি বিষধর কোবরা সাপের প্রাণ বাচাঁলো এক যুবক।
১৪ আগস্ট শুক্রবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজডিহি পাহাড় এলাকার ভাগলপুর সড়কে মানুষের কবল থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।
গ্রামবাসী জানান, সকালে মাইজডিহি রাবার বাগান থেকে একটি বিষধর সাপ বের হয়ে পূর্ব ভাগলপুর গ্রামের সড়কে চলে আসে। সাপ দেখা মাত্র গ্রামবাসী লাঠিসোটা হাতে নিয়ে সাপটিকে মেরে ফেলার পরিকল্পনা করে । ওই সময় সাজ্জাদ নামে এক যুবক সাপটি না মারতে মানুষকে বাধা দেন এবং তিনি সাথে সাথে ৯৯৯ এ ফোন করে সাপটি উদ্ধারের জন্য অনুরোধ করেন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
শ্রীমঙ্গলস্থ রুপসপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল ৮টার দিয়ে ৯৯৯ থেকে তাদের মোবাইলে কল করে সাপটি উদ্ধারের জন্য বলা হয়। তখন তিনি ভাগলপুর গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসি। তিনি আরও বলেন, গায়ের রং ও স্বভাব দেখে মনে হচ্ছে এটি ভয়ানক কোবরা (স্থানীয়ভাবে কালা খরিস) সাপ। এটি কি জাতের কোবরা তা বলা যাচ্ছে না। ২/১দিনের মধ্যে সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.