
স্টাফ রিপোর্টার॥ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান চালায়।
২০ আগষ্ট বৃহস্পতিবার সিনিয়র এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন পালজোয়ান এলাকা চোরাকারবারি জনৈক মোঃ বশির মিয়া (৪৫), পিতা-মৃত ছমির মিয়া, সাং-পালজোয়ান, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার ’কে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ৩৯,০০০ পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.