
স্টাফ রিপোর্টার॥ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার সিনি.এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।
২১ আগষ্ট শুত্রুবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মুসলিমবাগ থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জনৈক আব্দুস সালাম (৩৫), পিতা- মৃত আশিক আলি, সাং- মুসলিমবাগ, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করেন। এই ডাকাতের নামে শ্রীমঙ্গল থানায় মামলা নং-০৭, তারিখ-০৩/০৯/১৬ ইং, ধারাঃ-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু আছে।
দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভূক্ত ডাকাতকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.