
তোফায়েল পাপ্পু॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর গণপরিষদের সাবেক সদস্য মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ আগস্ট সন্ধ্যা ৭টায় জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা বদরুজ্জামান সেলিমের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদের অডিটোরিয়ামে দোয়া মহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসূরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আবু কয়ছর লাভলু, বেলায়েত হোসেন, মো. ছালিক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাসসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে জেলা পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ইউপি চেয়ারম্যান ও সদস্যরাও অংশ নেয়। এসময় প্রয়াত চেয়ারম্যান আজিজুর রহমানের রূহের মাগফিতার কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.