
স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক অভিযান চালায়। ২৫ আগস্ট মঙ্গলবার গাপন সংবাদের ভিত্তিতে দলের মেজর আহমেদ নোমান জাকি ও সিনি. এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্ত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল কলেজ রোড এলাকা থেকে ৪৫টি লিটার দেশীয় চোলাই মদ জব্দসহ জনৈক সুবল সিং (৪৩), পিতা- উমা সংকর সিং, সাং-ভাড়াউরা চা বাগান, পো- শ্রীমঙ্গল, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, কে গ্রেফতার করেন। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.