
তোফায়েল পাপ্পু॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু অলিম্পিয়াড-এ শ্রীমঙ্গল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
অংশগ্রহণকারী দলে ছিলো, উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ৩ মেধাবী শিক্ষার্থী কৃতার্থ চক্রবর্তী, অতনু দত্ত ও প্রত্যয় দত্ত।
২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য ফাইনালে জেলার বড়লেখা উপজেলা দলকে হারিয়ে শ্রীমঙ্গল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। পরে সন্ধ্যায় অলিম্পিয়াড এর ফাইনাল উপলক্ষে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক, বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক আব্দু গাফফার চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ফজলুল আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু অলিম্পিয়াড এর উদ্যোক্তা ও পরিকল্পনাকারী মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, ৩ জন মেধাবী প্রতিযোগীকে যারা পুরো টুর্নামেন্ট জুড়ে অত্যন্ত মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হয়ে শ্রীমঙ্গল উপজেলার মুখ উজ্জ্বল করেছে। মেধার সাথে আদর্শের সংযোগ ঘটিয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.