এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (নি.বে.) সুলতান মাহমুদ এর নেতৃত্বে ২৫ ২৫ জুলাই সোমবার আছুরিঘাট ও ধলিয়ার হাওরে ভ্রাম্যমান আদালতের এক অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জালের মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত জাল উপজেলা প্রশাসনিক ভবনের সম্মুখে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়ানো হয়। অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার ব্রিগেডের টিম লিডার আলী হোসেনসহ ফায়ারম্যানবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.