
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ৬ সেপ্টেম্বর মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার হিসেবে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখা কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জনাব সায়েক আহমদ এবং সাধারণ সম্পাদক জনাব রজত শুভ্র চক্রবর্তী। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে শিক্ষকদের যৌক্তিক দাবী পর্যালোচনা করে বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বিস্তারে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আশা করা যায় মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের যৌক্তিক দাবীকে মূল্যায়ন করে মুজিববর্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দকে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা করেন শিক্ষাক্ষেত্রে শ্রীমঙ্গল উপজেলা সারাদেশে একটি আদর্শ উপজেলা হিসেবে দেশকে আলোকিত করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.