
স্টাফ রিপোর্টার॥ পুলিশ ও জনগনের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বিট পুলিশিং নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৯ সেপ্টেম্বর বুধবার দূপুর দেড় ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, এলাকায় মাদক র্নিমুল, গরু চুরি, বাল্য বিবাহ, ডাকাতি এবং বিভিন্ন গোষ্ঠীগত বিরোধ নিষ্পত্তির জন্য আইনী সহায়তা প্রত্যাশী সবাইকে নিজ নিজ সঠিক ও সত্য বক্তব্য সরাসরি পুলিশের নিকট উপস্থাপন করার জন্য অনুরোধ করেন।
যে কোন প্রয়োজনে দালালের সরনাপন্ন না হয়ে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করার জন্য বলেন এবং এই বিষয়ে সকল জনপ্রতিনিধি,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে বিট পুলিশিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) হুমায়ন কবির। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারী, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ,কর্মকর্তা,কর্মচারী, গ্রামপুলিশ ও বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.