
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪০ জন নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাই-সাইকেল প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাই-সাইকেল বিতরণ করেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল কমলগঞ্জ (সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন, বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.