
বিকুল চক্রবর্তী॥ একটি বাচ্চার জুতা পুকুরে ফেলে দেয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়েনে দুই পরিবারের মধ্যে ঝগড়া চরমে। ইতি মধ্যে বাড়িঘর ভাংচুর, সংঘাতে উভয় পক্ষের লোকজন হয়েছেন রক্তাক্ত আহত। হয়েছে পাল্টা পাল্টি মামলা।
এ অবস্থায় পুরো পরিবার ভয়ে বাড়ি ছাড়া এমন অভিযোগ এনে শুক্রবার রাত ৮টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের গৃহবধূ জাহেদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন তার দেবর আব্দুস সালাম, প্রতিবেশী ও স্বজন আবুল কালাম, আলিফ মিয়া, মনির হোসেন ও হারুণ মিয়া।
জাহিদা বেগম জানান, পুকুরে জুতা ফেলে দেয়া নিয়ে তাকে ও তার সন্তানকে মারধর করে প্রতিবেশি আসলাম মিয়া গং। এ ঘটনায় বিচারে বসলে বিচার শেষে তারা তাদের উপর আক্রমন চালায়। বাড়িঘর ভাংচুর করে লুটপাঠ করে। এ বিষয়ে জাহেদার দেবর সালাম মিয়া শ্রীমঙ্গল থানায় মামলা করেন। তিনি জানান, তাদের ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলা হয়েছে। বর্তমানে তারা এদের ভয়ে বাড়ি ছাড়া। এ বিষয়ে তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্শন করেন।
এ ব্যপারে অভিযুক্ত আসলাম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, তুচ্ছ ঘটনাকে তারা তৃতীয় পক্ষের পরামর্শে বড় করেছে। সালাম মিয়াদের হামলায় তাদের পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে তারাও শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.