রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার কাওয়াদীঘি হাওরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় দুই জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু চৌধুরী ও মৎস্য কর্মকর্তা ফণি ভূষণ দেবের নেতৃত্বে কাওয়াদীঘি হাওরের বিভিন্ন বিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত কারেন্ট জাল ব্যবহারকারী মো. আল-আমিন ও রাহিন মিয়া নামে দুই জেলেকে ২ হাজার টাকা জরিমান করে। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পেট্রল ঢেলে পুড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরী, কৃষি কর্মকর্তা শেখ মো. আজিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা ফনি ভূষন দেব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাওয়াদিঘি হাওরে ভ্রাম্যমান আদালত চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় কারেন্ট জাল ব্যবহারকারী দুই জনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.