
স্টাফ রিপোর্টার॥ জুড়ী থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুন মিয়াকে গ্রেফতার করেছে। হারুন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আব্দরু মিয়ার পুত্র।
জুড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, হারুন জিআর মামলার ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
২০ সেপ্টেম্বর রবিবার দুপুরে মৌলভীবাজার সদর কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্য জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.