
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি খাতে বিশেষ ঋন বিতরন করলো বাংলাদেশ কৃষি ব্যংক। বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, এম,এম মাহবুবুর আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন,লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্রী(গ্রাম প্রধান) ফিলা পতমী। বিশেষ কৃষি ঋন বিতরনী অনুষ্ঠানে কৃষিখাতের বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জনকে মোট ৭০লক্ষ ৩০ হাজার টাকা ঋন বিতরন করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.