
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ্ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর মামলা প্রত্যাহার ও নিঃশত মুক্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোল্লা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও মো মামুনুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজনগর মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শেখ শিব্বির আহমদ।
বক্ততারা বলেন, মুফতি আলাউদ্দিন জিহাদী কে অবিলম্বে অবিলম্বে যদি মুক্তি না দেয়া হয় তাহলে এই পুরা সিলেট বিভাগ বন্ধ করে দিবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.