শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারী কলেজের উদ্যাগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার ২৭ জুলাই সকাল সোয়া ১১ টা থেকে শিক্ষক, ছাত্র ও অভিবাবকসহ মৌণ মিছিল সহকারে শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো, জহিরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীল প্রমুখ। শিক্ষকরা তাদের বক্তব্যে কলেজের প্রত্যেক অভিবাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য। যাতে কোন অবস্থায় তারা জঙ্গি বাদী পথে জড়িয়ে পড়ে বিপদগামী না হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সহ¯্রাধীক ছাত্র- শিক্ষক ও অভিবাবক উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.