মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া এলাকা থেকে সয়ফুল বেগম (২০) নামে এক তরুনির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ২৭ জুলাই সকাল ১০ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সয়ফুল বেগম চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামের আব্দুল খালিকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, সকালে সয়ফুল বেগমের কোনো সারাশব্দ না পেয়ে পরিবারের লোকজন তার নিজ কক্ষে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদশক (এসআই) রনেশ ভট্রাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে জানাযায় সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল। এব্যাপারে থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.