
বিকুল চক্রবর্তী॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিনে তাঁর সুস্থ জীবযাপনসহ দীর্ঘায়ূ কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা ও একজন সফল রাষ্ট্র নায়ক হিসেবে তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বোদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ও আওয়ামী পরিবার শ্রীমঙ্গল।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা: হরিপদ রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, পূজা উদযাপন পরিষদের নেতা জহর তরফদার, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব দেব রিটন, সুদীপ দাশ রিংকু ও ছাত্রলীগ নেতা দ্বিগ বিজয় রায় আকাশ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.