
স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও সিনিয়র এএসপি মোঃ আব্দুল খালেক এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক অভিযান চালায়। ৩ অক্টোবর শনিবার মৌলভীবাজার জেলার সদর থানার উত্তরমুলাইম স্কুল রোড এলাকা থেকে ২,০১,০০০শলাকা ভারতীয় পাতার বিড়ি ও ১টি প্রাইভেট কারসহ জনৈক চোরাকারবারী মোঃ জোবায়ের মিয়া (২৬), পিতা-মৃত আবিদ আলী, সাং- মানগাও, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করেন। জব্দকৃত আলামত সহধৃত ব্যক্তিদের বিরুদ্ধে র্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.