
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে সাময়িকভাবে বহিস্কার হওয়া দুই ইউপি সদস্যকে পুনরায় তাদের স্বপদে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর সঠিক তদন্তে নির্দোষ প্রমান পেয়ে স্ব পদে ফিরিয়ে দেয়ায় সংবাদ সম্মেলন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও তদন্তকারী স্থানীয় সরকারের উর্ধতন বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কালাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান। এ সময় তিনি এ পরিস্থিতিতে তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় এলাকার ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৯ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এলাকার জনগনকে নিয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি জানান, ১০ টাকা কেজির চাল না পাওয়া নিয়ে স্থানীয় ৩জন নাগরিকের এক অভিযোগের ভিতিত্বে গত ৫/৫/২০২০ ইং স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে ও একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাহিদা বেগম রূপাকে সাময়িক বহিস্কার করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এ নোটিশ পেয়ে তিনি তার স্ব পক্ষে জবাব দেন।
পরবর্তীতে ইউপি সদস্যদের যথাযত জবাব ও বিষয়টি পুঙ্কানুপুঙ্ক ভাবে তদন্ত শেষে ১০ টাকার চাল চুরিতে তার সম্পৃক্ততা পায়নি তদন্ত কমিটি। তবে এ ঘটনায় অভিযোগকারীদের চাল না পাওয়ার অভিযোগটি সত্য ছিলো। আর এ অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন স্থানীয় ১০ টাকা কেজির চালের ডিলার আনোয়ার উদ্দিন। প্রশাসন ইউপি সদস্যদের স্ব পদে বহাল রেখে আনোয়ার উদ্দিনের চালের ডিলার বাতিল করে।
ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ডাক যোগে তিনি এ সংক্রান্ত একটি চিঠি পান এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
এ ব্যাপারে কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল জানান, গত ২৭/০৯/২০২০ইং তারিখে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের পুর্ণবহাল করা হয়। এ সংক্রান্ত চিঠি পেয়ে তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যদের কাজে যোগ দিতে বলেছেন। এ সময় তিনি বলেন, তার পরিষদের এ দুই সদস্য এ ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। ১০ টাকার চালে জনপ্রতিনিধির সম্পৃক্ততা নেই। এটি ডিলাররা করে থাকেন। এখানে জনপ্রতিনিধির কোন স্বাক্ষরেরও প্রয়োজন হয়না। এ ঘটনায় ১০ টাকা কেজির চালের ডিলার দুর্নীতি করেছেন তার ডিলার বাতিল করা হয়েছে। তবে তিনি জানান, এ ক্ষেত্রে তাদের তদারকির দায় আছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.