দুর্বৃত্তদের হাতে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছেন কুলাউড়ার কাদিপুরের এক হতদরিদ্র রিকশাচালক। দুর্বৃত্তরা তার জিহ্বা কেটে ফেলেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই রিকশাচালক বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা যায়, গত ৩ জুলাই রাতে কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া বাসা থেকে রিকশাচালক আব্দুল কাদির বের হলে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে মুখোশধারীরা হাত-পা বেঁধে তার জিহ্বা কেটে ফেলে। তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে গেলে এলাকাবাসী তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। আব্দুল কাদির জানান, মুখোশধারী দুর্বৃত্তরা তার জিহ্বা কেটে ফেলেছে। তিনি স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যদের বিষয়টি জানালে তারা তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। চিকিৎসার পর তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
দুর্বৃত্তদের হাতে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছেন কুলাউড়ার কাদিপুরের এক হতদরিদ্র রিকশাচালক। দুর্বৃত্তরা তার জিহ্বা কেটে ফেলেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই রিকশাচালক বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা যায়, গত ৩ জুলাই রাতে কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া বাসা থেকে রিকশাচালক আব্দুল কাদির বের হলে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে মুখোশধারীরা হাত-পা বেঁধে তার জিহ্বা কেটে ফেলে। তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে গেলে এলাকাবাসী তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। আব্দুল কাদির জানান, মুখোশধারী দুর্বৃত্তরা তার জিহ্বা কেটে ফেলেছে। তিনি স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যদের বিষয়টি জানালে তারা তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। চিকিৎসার পর তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান। কুলাউড়া অফিস :
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.