স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের সাউথ ইষ্ট ব্যাংকের সম্মুখে মোটা বলার অপরাধে আলাল মিয়া (২৬) কে বিদ্যুৎতের কুঠির সাথে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।২৯ জুলাই শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় মূলহোতা মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের বাষিজুড়া এলাকার নাহিদুর রহমান (৩০) কে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) অকিল উদ্দিন জানান, এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.