
তোফায়েল পাপ্পু॥ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ব্যাঙ্গচিত্র এঁকে অবমাননা এবং ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর। বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল ১১টায় শহরের চৌমুহনা চত্বরে ফ্রান্স বিরোধী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দসহ মুসলিম সমাজ।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আশরাফুল খাঁন রুহেলের সভাপতিত্বে ও মুর্শেদ আলম চৌধুরী ও মোঃ রেজাউল করিম সাকিব এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আব্দুস সালাম, ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ স¤পাদক মোঃ আকতার হোসেন
উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, ব্যাবসায়ী সমিতি কার্যকরী সদস্য) মোঃ আমজাদ হোসেন বাচ্চু স¤পাদক -নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মোঃ গোলামুর রহমান সহ অন্যরা।
সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবীর (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.