
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সাতগাঁও স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত। এ ঘটনার পর সিলেটের সাথে সাড়া দেশের ট্রেন চলাচল বন্দ রয়েছে। ৭ নভেম্বর শনিবার দূপুর সোয়া ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশন অতিক্রম করে ট্রেনটির সিলেট যাওয়ার পথে ৭টি বগি লাইনচ্যুত হয়। বগি উল্টে যাওয়ায় বিপুল পরিমান জ্বালানি তেল পড়ে যায়। এ সময় স্থানীয় জনগণ পড়ে যাওয়া তেল সংগ্রহ করছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্রগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। ঢাকা ও চট্রগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে।
শ্রীমঙ্গল রেল ষ্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দূর্ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ চালাচ্ছে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.