মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী উপহার প্রদান

November 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির এর উদ্যোগে ও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউ এন ডিপি (টঘউচ) অর্থয়ানে মৌলভীবাজর প্রেসক্লাব সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
সোমবার ৯ নভেম্বর সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এশিয়ান টিভি, দৈনিক আমার সংবাদ ও মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল এর সমন্বয়ে এ সুরক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়।
সুরক্ষা সামগ্রী উপহার গ্রহন করেন, প্রেসক্লাবে সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাবেক সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেছ, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক পান্না দত্ত, মাছরাঙা টিভির প্রতিনিধি তমাল ফেরদৌস আহমদ, দৈনিক গনকন্ঠ প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ। সুরক্ষা সামগ্রী মধ্যে রয়েছে পিপি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com