
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আন্তঃ জেলা ও সিলেট বিভাগের ডাকাত দলের সর্দার কুখ্যাত ডাকাত ফজর আলী বাটুনকে আটক করেছে শ্রীমঙ্গল পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টির বেশি ডাকাতি মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। সে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় প্রবেশ করে ডাকাতি সংগঠনের নকশা প্রস্তুত করে। পরবর্তীতে সে তার সহযোগীদের নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক ডাকাতি করিয়া থাকে।
ডাকাত ফজর আলী বাটুন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
পুলিশ জানায় ২ নভেম্বর রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া চা বাগানের স্টাফ জনৈক শামীম আহমেদ এর বাসায় তার সহযোগিদের নিয়ে ডাকাতি করিয়া থাকে। তার ভাষ্যমতে, ডাকাতি সংগঠনের পূর্বের দিন সে জুতা বিক্রির উদ্দেশ্য জনৈক শামীম আহমেদ এর বাড়িতে আসে এবং ডাকাতি সংগঠনের রুডম্যাপ প্রস্তুত করে। পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ চুনারুঘাট থানা পুলিশ ও মৌলভীবাজার থানা পুলিশের সহায়তায় ১৫ নভেম্বর চুনারুঘাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার অন্যান সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.