
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে এসডিজি বাস্তবায়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এডাব মৌলভীবাজার এর আয়োজনে জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বুধবার বিকেলে এডাব মৌলভীবাজার এর সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হামিদের সঞ্চালনায় বক্তারা পৃথিবী থেকে ক্ষুধা, দরিদ্র, অশিক্ষা, অসমতা, নারীর প্রতি বৈষম্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় তারা সমন্বিত প্রয়াসে কাজ করলে আগামী ২০৩০ সালের মধ্যে এ সকল সমস্যা সমাধান করে এসডিজি বাস্তবায়ন সম্ভব বলে অভিমত প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.