
স্টাফ রিপোর্টার॥ ফের দেশে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামনের প্রার্দুভাব দেখা দেয়ায় মানুষকে করোনা মুক্ত রাখতে মাঠে নেমেছেন মৌলভীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের সম্বাব্য কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক মোঃ দেলওয়ার হোসেন।
২১ নভেম্বর শনিবার দুপুরে ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ২ হাজার মাস্ক হীন মানুষের মুখে মাস্ক পড়িয়ে দেন। এ সময় তার সাথে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীস লাকি, শাহিন আহমদ, মোস্তফা মিয়া, জায়েদ হোসেন, তালেব মিয়া মিলাদ হোসেন, আশিকুর রহমান, ফরহাদ হোসেন।
এ সময় কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক মো: দেলওয়ার হোসেন বলেন, যুবসমাজকে সাথে নিয়ে আমরা শহরের বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ী, পথচারী সহ জনসাধারণকে সচেতন করে আসছি। সচেতনতা বৃদ্ধির জন্য করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে মানুষকে বুজানোর চেষ্টা করেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.