আব্দুর রব॥ বড়লেখায় ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ৩০ জুলাই শনিবার বিকেলে বিনামূল্যে দেড় হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পৌরসভার এমএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চারা বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্ত পৌরমেয়র আবুল ইমাম কামরান চৌধুরী। স্কুলের প্রধান শিক্ষক মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ সভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিন, প্রকল্প কর্মকর্তা আবুল হাশেম আজাদ, সুপারভাইজার আব্দুর রউফ, মাঠ কর্মকর্তা এহসান কবির প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.